ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে অধিনায়ক যথারীতি লিটন দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান।

দলে জায়গা হয়নি অফ ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের। জায়গা পাননি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

গত বিশ্বকাপ খেলা ৬ জন ক্রিকেটার এবারের বিশ্বকাপ দলে জায়গা ধরে রাখতে পারেননি। জাকের, শান্ত ছাড়া বাকি চারজন হলেন- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও তানভীর ইসলাম।

তাদের জায়গায় যুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।

বাংলাদেশের বিশ্বকাপ দলে ব্যাটার ৭ জন, স্পিনার ৩ জন। বাকি পাঁচজন পেসার। টি-টোয়েন্টি দলে পেস ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়মিত। তাদের সঙ্গে নেওয়া হয়েছে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিনকে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আপডেট সময় ০১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬