আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা নথিপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সারজিস।
জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হওয়ায় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে সারজিস আলমকে সমর্থন দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন ইকবাল হোসাইন।
জামায়াত নেতা ইকবাল হোসাইন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে জোট প্রার্থী সারজিস আলমকে বিজয়ী করতে জামায়াতের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।মনোনয়ন বৈধ হওয়ার পর প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, আমরা একটি স্বচ্ছ ও পেশিশক্তিমুক্ত নির্বাচন চাই। ২৪-এর অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন।তাদের স্বপ্নের আগামীর বাংলাদেশ বিনির্মাণেই আমাদের এই পথচলা।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। উল্লেখ্য, সারজিস আলমের প্রার্থিতা নিশ্চিত হওয়ায় পঞ্চগড়-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
স্টাফ রিপোর্টার: 











