ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় জেলার তাপমাত্রা একই ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

রাত থেকেই চুয়াডাঙ্গার আকাশ কুয়াশায় আচ্ছন্ন থাকছে। উত্তরের দিক থেকে বয়ে যাওয়া কনকনে হিমেল হাওয়া শীতের অনুভূতি আরো বাড়িয়ে দিয়েছে। ফলে শহর ও গ্রাম—উভয় এলাকাতেই জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে মানুষ জুবুথুবু অবস্থায় দিন কাটাচ্ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা বেশি ভুগছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ । এর তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা একই ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ।

তিনি বলেন, উত্তরের এই শীতল বাতাস আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে শীতের তীব্রতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আপডেট সময় ০১:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬