ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনটি আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ বছর তিনি প্রথমবারের মতো স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন। দিনাজপুর-৩ আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। একই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা সভাপতি রেজাউল করিম। অন্যদিকে ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ঝুঁকি এড়াতে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

আপডেট সময় ০২:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫