ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে দুই ভাইকে। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ছেলে আব্দুল কাইয়ুম।

এ সময় তাদের প্রতিপক্ষ জমির উদ্দিন নামে আরো একজন গুরুতর আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।গুরুতর আহত জমির উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ববিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত কৃষক আব্দুল কাইয়ুমের সাথে প্রতিবেশেী মো. জমির উদ্দিনের অনেক দিনের বিরোধ চলে আসছিল। তার ভাগনা কয়েক বছর আগে খুন হওয়া জালাল উদ্দিন হত্যা মামলার আসামী ছিলেন আব্দুল কাইয়ুম। সেই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় আব্দুল কাইয়ুকে পুলিশে ধরিয়ে দিতে প্রতিবেশেী মো. জমির উদ্দিনসহ কয়েকজন নিহতদের বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি বাধে।

এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল কাইয়ুম ও তার বড় ভাই কুয়েত ফেরত জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫