ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতে বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম ‍বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষকের নাম দানিশ রাও। তিনি গত ১১ বছর ধরে ক্যাম্পাসের এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞান পড়াতেন।

জানা গেছে, বুধবার রাত প্রায় ৮টা ৫০ মিনিটে দানিশ রাও দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে এলে স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেন না, এখন চিনবা। এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলায় দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে যায়। তিনি আরও জানান, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতে বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৪:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫