ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার জামায়াত সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য জানান; ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা তিনি।

১২ ফেব্রুয়ারির এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় রয়েছে ২৯ ডিসেম্বর।রিটার্নিং কর্মকর্তা বলেন, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন, অন্তত এক ডজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন।।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন এখন পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র নিয়েছে।সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

আপডেট সময় ০১:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫