ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁর মান্দায় পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খু’ন,আটক ৩

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পি’টি’য়ে হ’ত্যা’র অভিযোগ উঠেছে। এ ঘটনায় নি’হ’তের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫)সহ তিনজনকে আ’টক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী উজ্জ্বল হোসেনের সঙ্গে জেসমিন আক্তারের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উজ্জ্বল হোসেন স্ত্রীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয় বলে দাবি করা হয়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’র’দেহ উ’দ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল ম’র্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫), তার বাবা ইউনুস আলী ও মা জোসনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহ থেকেই এ হ’ত্যা’কাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা অভিযুক্ত স্বামীসহ তিনজনকে আ’টক করেছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর মান্দায় পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খু’ন,আটক ৩

আপডেট সময় ০৪:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫