যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। খবর আলজাজিরার।
সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত একটি মিশনে থাকা বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মেক্সিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে একটি শিশুও ছিল।
দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার হয়েছেন, তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, টেক্সাসের গ্যালভেস্টন উপকূলে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) দল ঘটনাস্থলে যায়।
আন্তর্জাতিক ডেস্ক: 











