ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে রাশিয়ার জ্যেষ্ঠ জেনারেল নিহত

রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, নিহত লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ রাশিয়ান সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালের দিকে দক্ষিণ মস্কোতে এই বিস্ফোরণটি ঘটে।

দেশটির তদন্ত কমিটি বলেছে, ‘একটি তদন্ত অনুসারে, সকালে মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নিচে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় হয়। জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ফানিল সারভারভ এই বিস্ফোরণে আহত হয়ে মারা গেছেন।’

কমিটি জানিয়েছে, মস্কোর প্রধান তদন্ত অধিদপ্তর একটি ফৌজদারি মামলা শুরু করেছে। তদন্তকারীরা হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কয়েকটি তত্ত্ব অনুসরণ করছেন। তার মধ্যে একটি হলো, অপরাধটি ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থাগুলো সংগঠিত করেছে কিনা।

ফানিল সারভারভের জন্ম ১৯৬৯ সালের ১১ মার্চ রাশিয়ার পার্ম অঞ্চলের গ্রেমিয়াচিনস্কে। তিনি সামরিক জীবনে বিভিন্ন প্রধান কমান্ডিং পদে অধিষ্ঠিত ছিলেন।

২০১৫-২০১৬ সালে তিনি সিরিয়ায় সামরিক অভিযানের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্পর্কিত কাজ সম্পাদন করেন। ২০১৬ সালে তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান নিযুক্ত হন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে রাশিয়ার জ্যেষ্ঠ জেনারেল নিহত

আপডেট সময় ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫