ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাফিনিয়া-ইয়ামালের গোলে জয়ে শীর্ষে থেকে বছর শেষ বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে গোল পেয়েছেন রাফিনিয়া ও ইয়ামাল। দুই অর্ধের দুই গোলে জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

রোববার (২১ ডিসেম্বর) নিজেদের মাঠে বার্সাকে আতিথ্য দেয় ভিয়ারিয়াল।

ম্যাচের দশ মিনিটেই ডি বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান এই তারকা। ৩৯ মিনিটে ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন রেনাতো ভেইগা। তাতে দশ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের ১৮তম মিনিটে লামিন ইয়ামালের পায়ে ব্যবধান দ্বিগুণ করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। পরবর্তীতে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে বার্সার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ভিয়ারিয়ালের ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় এখন বার্সা। সমান ম্যাচে ৪২ ও ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুই ও তিনে রয়েছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাফিনিয়া-ইয়ামালের গোলে জয়ে শীর্ষে থেকে বছর শেষ বার্সেলোনার

আপডেট সময় ১২:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫