ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে। এ সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।

তিনি জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু ও ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি এই সভা আহ্বান করা হয়। সভায় নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্ধারিত স্থানে ওসমান হাদির দাফনের অনুমোদন দেওয়া হয়।

আজ শনিবার সকালে নজরুল সমাধির সামনে ওসমান হাদির নির্ধারিত কবরস্থান একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে সে সময় পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি।

এ বিষয়ে প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন, কবর খোঁড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা এসে কবর খোঁড়ার কাজ শুরু করবেন বলে তিনি জানান।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

আপডেট সময় ১১:১৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫