ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৫:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 83

আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচসহ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সফরটি দুই ভাগে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৩ মে। এর ফলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ নির্ধারিত সময়ের পরিবর্তে অন্য সময়ে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের এই প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। ফলে পিএসএলের আগে ও পরে দুই ভাগে বিভক্ত করে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আয়োজন করা হবে।

বিষয়টি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, পিএসএলের কারণে পাকিস্তান সিরিজের সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে ও পরে দুই ভাগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে।

তবে কোন ফরম্যাটের সিরিজ আগে অনুষ্ঠিত হবে। ওয়ানডে নাকি টি-টোয়েন্টি—সে বিষয়ে দুই দলের পরিকল্পনার ওপর সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানান তিনি। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

আপডেট সময় ০৫:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫