ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

গাইবান্ধায় যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গাইবান্ধা জেলায় আওয়ামী যুবলীগের ৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলায় ৩ জন, সাদুল্লাপুর উপজেলায় ৩ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সবাইকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফিরোজ মিয়া, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ সবুক্তগিন সবুর এবং সেলিম মিয়া, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও বেলকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম মিয়া। গাইবান্ধা সদর উপজেলায় গ্রেপ্তারকৃত অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, দেশব্যাপী চলামান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে সদর থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

গাইবান্ধায় যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০৪:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫