ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিনী বর্মন (৪০) এবং তার স্ত্রী ইতি বর্মন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন।

নিহত তারিনী বর্মন বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে এবং ইতি বর্মন তার স্ত্রী।

বুধবার সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বীরগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড়-সংলগ্ন এলাকায় একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন মারা যান। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ইতি বর্মন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইতি বর্মন মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা বিপুল বর্মন।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর নিহত

আপডেট সময় ০৫:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫