ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার অনন্ত আম্বানির

ভারত সফর লিওনেল মেসির জন্য যে একেবারেই আলাদা অভিজ্ঞতা হয়ে থাকবে, তা বলাই যায়। বিভিন্ন শহরে ভক্তদের উচ্ছ্বাস, ক্রিকেট কিংবদন্তি ও শীর্ষ ক্রীড়া প্রশাসকদের সংস্পর্শ সব মিলিয়ে স্মরণীয় সময় কাটিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এই সফরে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে মেসির হাতে দেখতে পাওয়া একটি বিলাসবহুল ঘড়ি, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা।

দিল্লি সফর শেষ করে মেসি পরশু রাতে গুজরাটের জামনগরে যান শিল্পপতি অনন্ত আম্বানির আমন্ত্রণে। সেখানে বনতারায় অবস্থিত আম্বানির বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ঘুরে দেখার সময় মেসির হাতে যে ঘড়িটি নজরে পড়ে, সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দেয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই বিশেষ ঘড়িটি অনন্ত আম্বানি মেসিকে উপহার দিয়েছেন।

ঘড়িটি সুইস বিলাসবহুল ব্র্যান্ড রিচার্ড মিলের ‘আরএম ০০৩ ভি২ জিএমটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন’। এর বাজারমূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ৬৮ লাখের সমান। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বজুড়ে এই সংস্করণের মাত্র ১২টি ঘড়ি রয়েছে। কালো রঙের কেসে তৈরি এই ঘড়িতে ব্যবহারকারীর সুবিধামতো ডায়াল সেট করার বিশেষ প্রযুক্তিও রয়েছে।

বনতারায় ঘোরার সময় অনন্ত আম্বানিকেও দেখা গেছে দামী ঘড়ি পরিহিত অবস্থায়। তার হাতে থাকা রিচার্ড মিলের আরএম ০৫৬ স্যাফায়ার ট্যুরবিলিয়ন মডেলের ঘড়িটির দাম প্রায় ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটির বেশি।

মূলত ১৩ থেকে ১৫ ডিসেম্বর কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি সফর শেষে মেসির বার্সেলোনায় ফেরার কথা ছিল। তবে অনন্ত আম্বানির আমন্ত্রণে সেই সফর আরো দীর্ঘ হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

কলকাতা পর্ব বাদ দিলে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসিকে ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইসিসি চেয়ারম্যান জয় শাহের কাছ থেকে তিনি ভারতের জার্সি, একটি ক্রিকেট ব্যাট এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের আমন্ত্রণপত্র গ্রহণ করেন। মেসির সফরসঙ্গী রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজও ভারতীয় দলের জার্সি ও ব্যাট উপহার হিসেবে পেয়েছেন।

সেদিন দর্শকদের উদ্দেশে মেসি বলেন, ভারতের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা তার হৃদয়ে থেকে যাবে এবং ভবিষ্যতে আবারো তিনি ভারতে ফিরতে চান, হোক সেটা কোনো ম্যাচ বা অন্য কোনো উপলক্ষ্যে। তবে কলকাতা পর্বে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে সমালোচনাও হয়েছে; এ বিষয়ে ভারতের সাবেক ক্রিকেট তারকা সুনীল গাভাস্কার মেসি ও তার সফরসঙ্গীদের দায়ী করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার অনন্ত আম্বানির

আপডেট সময় ০৪:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫