ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আ. লীগ সব চূর্ণ করে দিয়েছে: মির্জা আব্বাস

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগ সেই সবকিছু চূর্ণ করে দিয়েছে।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশা করে জানিয়ে মির্জা আব্বাস এসময় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন:এ দলটি ৪৭ এবং ৭১-এ স্বাধীনতা চায়নি, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না।

অন্যদিকে, বিএনপির আরেক নেতা আব্দুল মঈন খান মন্তব্য করেন, বিজয়ের ৫৩ বছর পরেও এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতাকে খুঁজছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও এসময় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, যার ফলস্বরূপ ‘২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচনের ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে। এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আ. লীগ সব চূর্ণ করে দিয়েছে: মির্জা আব্বাস

আপডেট সময় ০১:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫