ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ

বিশ্ব ফুটবলের সেরা তারকাদের মিলনমেলায় আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) রাতে পর্দা উঠছে ‘ফিফা দ্য বেস্ট-২০২৫’ পুরস্কার অনুষ্ঠানের। ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আয়োজনে স্বীকৃতি পাচ্ছেন বছরের সেরা খেলোয়াড়, কোচ এবং গোলরক্ষকরা।

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর ফিফা দ্যা বেস্ট ২০২৫ অনুষ্ঠান। যারা গত এক বছরে তাদের অসাধারণ নৈপুণ্য, পরিশ্রম ও নেতৃত্ব দিয়ে বিশ্ব ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তাদের স্বীকৃতি এ পুরস্কার। ফুটবলারদের গৌরব, আবেগ আর সাফল্যের এক মহাযজ্ঞ এই ‘ফিফা দ্য বেস্ট ২০২৫’।

রোমাঞ্চকর একটি বছর শেষে ফিফা দ্যা বেস্ট মঞ্চে জায়গা করে নিয়েছেন পুরুষ ও নারী ফুটবলের সেরা তারকারা। পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং দলের সাফল্য—সবকিছু মিলিয়েই নির্ধারণ করা হয়েছে বিজয়ীদের।

বছরের সেরা পুরুষ ও নারী ফুটবলারের পুরস্কার এ আসরের বিশেষ আকর্ষণ। পাশাপাশি সেরা কোচ, সেরা গোলরক্ষক এবং পুস্কাস অ্যাওয়ার্ডও (বর্ষসেরা গোলের স্বীকৃতি) দেয়া হবে আজকের এ জমকালো অনুষ্ঠানে।

ফুটবলপ্রেমীদের ভোট এবং বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্ত এ দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হয় ফিফা দ্য বেস্টের চূড়ান্ত ফলাফল, যা এ পুরস্কারকে করে তোলে আরও বিশ্বাসযোগ্য ও মর্যাদাপূর্ণ।

তারকায় ভরা লাল গালিচা, আবেগঘন মুহূর্ত আর সাফল্যের গল্প সব মিলিয়ে ফুটবল বিশ্বের এক স্মরণীয় রাত হতে যাচ্ছে ‘ফিফা দ্য বেস্ট-২০২৫’। সে কারণে আজ ফুটবল ভক্তদের চোখ থাকবে এ অনুষ্ঠানের দিকে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ

আপডেট সময় ০১:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫