ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন

দিনাজপুরে নিজ ঘর থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে দানিউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে দানিউল ইসলামের বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ দেখতে পান স্বজনরা। সন্দেহ হলে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ

দিনাজপুরে নিজ ঘর থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫