ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা দেশে নির্বাচন চায় না, হাদিকে গুলির ঘটনা তারাই ঘটিয়েছে।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। তিনি মনে করেন, যদি দেড় মাস আগে বিএনপি নেতার ওপর (সম্ভবত চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহর ওপর হামলা) হামলার বিচার হতো, তবে হয়তো এই ঘটনা ঘটতো না।
একই সঙ্গে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাকে নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।”
প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে সালাহউদ্দিন আহমদ চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও সমসাময়িক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যু নিয়ে আলোচনা করেন।
স্টাফ রিপোটার : 











