ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২

নওগাঁর বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। অপরজন হলেন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২

আপডেট সময় ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫