ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হল- কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে দুই বছর বয়সী শাহবাব মণ্ডল ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে তিন বছর বয়সী আবু তোহা মণ্ডল। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানান, তোহা শাহজাহানের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে তোহা ও শাহবাব বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫