ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

টেকনাফে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়কে মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার।

নিহতরা হলেন, সিএনজি চালক হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক ও টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী একটি মাছ বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক মো. ফারুক ও গাড়িতে থাকা মো. ইসমাইলসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

টেকনাফে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

আপডেট সময় ০৫:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫