ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা সাকিবের

২০২৪ সালে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপর থেকে জাতীয় দলে তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা তৈরি হয়।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল তারকা সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, এখনও রাজনীতি চালিয়ে যেতে চান এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলে ফিরেও একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান। ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সাকিব বলেন, আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আমার ইচ্ছা। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফেরেননি। বারবার দেশে ফিরতে চাইলেও সেই সুযোগ হয়নি বলে জানিয়েছেন তিনি। তবুও সাকিবের প্রত্যাশা সময় হলে ফিরবেন এবং বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যেতে চান।

এদিকে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে প্রথমবার পরিষ্কার পরিকল্পনাও জানান সাকিব। তার ভাষায়, আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং এরপর তিন ফরম্যাট থেকেই অবসর নেয়া। একটি সিরিজ খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই।

সাকিবের এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটে তার বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় যেমন ভক্তরা, তেমনই রাজনীতির মঞ্চেও তার প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা সাকিবের

আপডেট সময় ০৫:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫