ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কয়েকদিন বাকি। এর মধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ছাড়াও বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

ইসি সূত্রে জানা যায়, ভোটের প্রস্তুতি ও তফসিল নিয়ে আলোচনার মধ্যে গত রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন।

এ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ১০ ডিসেম্বর। এরপর চলতি সপ্তাহে ভোটের তফসিল ঘোষণার কথা রয়েছে। ফেব্রুয়ারির যেকোনো দিন ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

ভোটকে সামনে রেখে গত সপ্তাহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির-এনসিপি প্রতিনিধির দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত প্রতিনিধি দল

আপডেট সময় ১২:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫