ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে তালাবদ্ধ গোডাউনে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার,দুই সহযোগী নিখোঁজ

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসহ গ্রামে একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তার সঙ্গে আরও দুইজন সহকারী ওই গোডাউনে থেকে ফার্নিচারের কাজ করতেন।

গত কয়েকদিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে তার পরিবারের সদস্যরা গাংনী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে ফার্নিচারের কাজ চলছিল। কিন্তু হঠাৎ গত কয়েকদিন ধরে কাজের শব্দ বা কাউকে দেখা যায়নি। পরে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী সন্দেহ করে পুলিশে খবর দেয়।এদিকে বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস

আপডেট সময় ১১:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫