ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে আটক

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি. আর্টিলারির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাওজোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৮টি বড় ছুরি, ১৯টি ছোট ছুরি, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে আটক

আপডেট সময় ১২:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫