ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গড়তে বিএনপি ইতোমধ্যেই জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। এর অংশ হিসেবেই দেশের প্রচলিত শিক্ষা কারকিুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করতে শিক্ষাবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে যারা এই কাজকে ইতিমধ্যে অনেক দূরে নিয়ে গেছে ।

তিনি বলেন, প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। আর এই প্রতিভা বের করে আনতে হবে এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞানবিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই।

ট্যাগস

আপডেট সময় ০৬:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫