ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

খুলনা মহানগরীর লবণচরায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লবণচরা থানাধীন সবুজ পল্লি এলাকার ৪ নম্বর কাশেম সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৪৫)। তিনি আটক মো. নাজমুল হাসান মোল্লার (৫৫) স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে স্বামী নাজমুল হাসান মোল্লা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে দেখতে পান। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী নাজমুল হাসানকে ধরে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে ও পুলিশকে খবর দেয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে নাজমুল হাসান মোল্লা। তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

খুলনায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট সময় ১২:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫