ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে এবং খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভি নামের এক যুবকসহ কয়েকজন প্রথমে হানিফের বোন ও তাকে আটকে রাখে। এসময় তারা হানিফের অবস্থান জানতে চায়। বিকেলে হানিফকে পেয়ে তাদের ছেড়ে দেয়, তবে কিছুক্ষণ পরই হানিফকে বেধড়ক পেটাতে থাকে ওই যুবকরা। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম আরও জানান, অভিযুক্ত যুবকরা কখনো ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের অভিযোগ তুলে হানিফের পরিবারের কাছে টাকা দাবি করত। টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫