ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হিউস্টনে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হতেই দেশি-বিদেশি ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল থেকে তোলা হানিয়ার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ভক্তরা সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ও প্রার্থনামূলক পোস্টের মাধ্যমে হানিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন। ইতোমধ্যে পাকিস্তান ও আন্তর্জাতিক মহলে তার নাম ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।

তবে এখন পর্যন্ত হানিয়া আমির বা তার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ইনস্টাগ্রামে ১৯ মিলিয়নেরও বেশি অনুসারী নিয়ে হানিয়া বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে নিজের ব্যক্তিগত জীবন, ফটোশুট ও ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন।

সম্প্রতি হানিয়া ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি চলচ্চিত্র ‘সরদার জি ৩’-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নজর কাড়েন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হানিয়া আমির

আপডেট সময় ০৪:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫