ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নবীনগর উপজেলার সভাপতি।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার মামলায় আজ (বুধবার) তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্রলীগের সহায়তায় আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হন।

গত ৪ ফেব্রুয়ারি এ ঘটনার ভুক্তভোগী সজিব উদ্দিন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রিমান্ডে

আপডেট সময় ০৩:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫