ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

রংপুরে বিএনপির ৩২ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ ৩২ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে অনেকে দলের আদর্শ ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে এই পদক্ষেপ নিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ইউনিয়নের এক ভোটার সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা দলবদল করেন।

ভোটার সমাবেশের মঞ্চে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

দলে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “সারাদেশে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক সচেতন মানুষ জামায়াতে ইসলামীতে আসছেন। রাজনৈতিকভাবে জামায়াত দেশের ও মানুষের কল্যাণে নিবেদিত একটি দল।

এই যোগদানের মাধ্যমে তৃণমূলে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্যও ত্বরানিত হবে ইনশাআল্লাহ।”

ভোটার সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

রংপুরে বিএনপির ৩২ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

আপডেট সময় ১২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫