ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। এ নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় সম্পূর্ণভাবে কমিশনকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “ইসির এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ইচ্ছা করলেই কমিশন শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।”

অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এনসিপি শাপলা পাবে।’

এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, বর্তমান নির্বাচনী বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ বিষয়ে তারা ইসির সঙ্গে একাধিক বৈঠক করেছে ও লিখিতভাবে চিঠি দিয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, প্রয়োজনে তারা এই প্রতীকের দাবিতে রাজপথে আন্দোলন করবেন এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করবেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

আপডেট সময় ০৬:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫