ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

২০ ইসরায়েলি জিম্মির সবাইকেই হস্তান্তর করল হামাস

গাজা থেকে জীবিত ২০ ইসরায়েলি জিম্মির সবাইকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এর মাধ্যমে জীবিত সব জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তারা জানিয়েছে নিহত জিম্মিদের দেহাবশেষ পরে হস্তান্তর করা হবে।

মুক্তিপ্রাপ্তদের এখন আইডিএফ ও গাজায় থাকা ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হচ্ছে।

এদিকে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি ইসরায়েল থেকেও ফিলিস্তিনি বন্দিদের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তির আশা করা হচ্ছে।

জেরুজালেম থেকে বিবিসির সংবাদদাতা টম বেনেট জানিয়েছেন, ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক ১ হাজার ৭০০ জনকে মুক্তি দেওয়ার আশা করা হচ্ছে। তাদের মধ্যে ২২টি শিশুও আছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো বলছে, দখলিকৃত পশ্চিম তীরে অফের কারাগার থেকে এসব বন্দিরা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) এসব বন্দিদের নামের তালিকা প্রকাশ করে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়।

যারা মুক্তি পাবেন তাদের জন্য সকাল থেকেই কারাগারের বাইরে তাদের স্বজনরা অপেক্ষা করছেন।পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরে একশ বন্দি মুক্তি পাবেন। তাদের গাজা বা মিশরে পাঠানো হবে। আর একটি ছোট অংশ মুক্তি পাবে পূর্ব জেরুজালেমে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

২০ ইসরায়েলি জিম্মির সবাইকেই হস্তান্তর করল হামাস

আপডেট সময় ০৪:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫