ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

পুলিশ জানায়, মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে লাল্টু (৪৫), শঙ্করচন্দ্র মাঝেপাড়া এলাকার নবীছদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০), শঙ্করচন্দ্র টাওয়ারপাড়ার ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮) এবং পিরোজখালি পূর্বপাড়ার নবীছদ্দিন ওরফে কাশেমের ছেলে লালটু (৩৮)। এছাড়া নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫) নামের একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সবাই পেশায় দিনমজুর ছিলেন। গত ১০ অক্টোবর রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার একটি গোপন স্থানে তারা চোলাই মদ পান করেন। এরপর ১১ অক্টোবর থেকে ১২ অক্টোবর রাত পর্যন্ত পর্যায়ক্রমে তাদের মৃত্যু ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘১০ অক্টোবর রাতে ১০-১২ জন একসঙ্গে মদ্যপান করেন। ১১ অক্টোবর ৩ জনের মৃত্যুর খবর পাই। পরদিন রাতে আরও ৩ জন মারা যান। একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এদিকে, ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদের মধ্যে ৪ জনকে দাফন করা হয়েছে, বাকি দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ডিঙ্গেদহ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি হচ্ছে। প্রশাসনের অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ১২:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫