অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানের ৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) সকালে ওই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো তদন্ত শুরু করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: 











