ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সব শিক্ষার্থীর উপসর্গ এক রকম—বমি ও ডায়রিয়া

নওগাঁয় হঠাৎ অসুস্থ মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী

নওগাঁর পোরশায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে একটি মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ মাদরাসার অন্তত ৬০ জন শিক্ষার্থীকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।অসুস্থ শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা সবাই মাদরাসাটির হেফজ, কুতুবখানা ও পাঠাগার বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, সেখানে প্রায় ১ হাজার ৬০০ জন আবাসিক শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা ভাতের সঙ্গে সবজি, মাছের তরকারি ও ডাল খেয়ে ঘুমাতে যায়। রাত গভীর হতে না হতেই কয়েকজন শিক্ষার্থী পেটে ব্যথা ও বমি-ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে একে একে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। রাতেই অন্তত ২০ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে আরও ৪০ জন শিক্ষার্থী একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। ফলে দুপুরের আগেই অসুস্থের সংখ্যা দাঁড়ায় ৬০ জনে।মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন,“মঙ্গলবার রাতে সবাই একই খাবার খেয়েছে। ধারণা করা হচ্ছে ডাল অথবা তরকারিতে কোনোভাবে বিষক্রিয়া হয়েছিল। খাবার খাওয়ার পর থেকেই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে।”
এদিকে, ঘটনা জানাজানি হতেই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাদরাসায় ছুটে যান। পরিস্থিতি বিবেচনায় মাদরাসা কর্তৃপক্ষ ১০ দিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ জানান, “সব শিক্ষার্থীর উপসর্গ এক রকম—বমি ও ডায়রিয়া। খাবারে কোনো ধরনের বিষক্রিয়া থেকেই এ সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রাত থেকে  দুপুর পর্যন্ত প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।”বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে। তবে কেউ আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

ট্যাগস

আপডেট সময় ০৯:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫