ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আজ থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা

চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে বহুল-কাঙ্ক্ষিত নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করা হবে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর প্রথম নাম।

এই বছরের নোবেল পুরস্কারের ঘোষণা ৬-১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। পুরস্কার ঘোষণার সবকিছু ‘নোবেল প্রাইজ’ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে ঘোষণা করা চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম। এরপর ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পরদিন ৭ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে ৮ অক্টোবর, বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে। ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে।

এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

নোবেল পুরস্কার দেওয়ার প্রবর্তন করেছিলেন সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেল। তিনি তার উইলে (ইচ্ছাপত্র) উল্লেখ করেছিলেন, তার সম্পত্তি মানবকল্যাণে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার প্রদানের কাজে ব্যয় করা হবে। নোবেল ১৮৯৫ সালে মারা যান। তবে তার উইল নিয়ে আইনি লড়াইয়ের পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আজ থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা

আপডেট সময় ১২:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫