ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কোটি টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার লাপাত্তা

পাবনার ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ নিখোঁজ হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল জানান, শনিবার (৪ অক্টোবর) ম্যানেজার খালেদ সাইফুল্লাহ ফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনের কথা জানান। পরদিন রোববার তিনি প্রথমে দাশুড়িয়া শাখা থেকে ৩০ লাখ এবং পরে করপোরেট শাখা থেকে আরও ১ কোটি টাকা উত্তোলন করেন। টাকা সংগ্রহ শেষে আনসার সদস্য মাহবুব এবং চালক ইসমাইল হোসেনের সঙ্গে প্রাইভেটকারে পাকশী শাখার উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনাটির পর মাহবুব জানান, ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে খালেদ তাকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং তারপর একাই গাড়ি নিয়ে চলে যান। এরপর থেকে তার ফোন বন্ধ এবং কোনো খোঁজ মেলেনি।

পাকশী শাখার কর্মকর্তারা জানান, খালেদ সাইফুল্লাহ শাখায় পৌঁছাননি। তার সঙ্গে থাকা মোটা অঙ্কের নগদ টাকাও নিখোঁজ।

ম্যানেজারের স্ত্রী দিলরুবা বেগম বলেন, “ব্যাংক থেকে ফোন পেয়ে আমি খবরটি জানতে পারি। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি স্বেচ্ছায় গেছেন না কি অপহৃত হয়েছেন, আমরা কিছু জানি না।”

ঈশ্বরদী থানার ওসি আব্দুন নূর বলেন, “ঘটনার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জিডি করেছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কোটি টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার লাপাত্তা

আপডেট সময় ১২:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫