ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডের ইতিহাসের প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন সাবিদা থাইসেট

থাইল্যান্ডের রাজনীতিতে এক নতুন মাইলফলক তৈরি করলেন সাবিদা থাইসেট। দেশটির ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নজির গড়লেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫, থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন এই বিশিষ্ট আইনজীবী, রাজনীতিক ও ব্যবসায়ী। প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল-এর নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় তাকে জায়গা দেওয়া হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, সাবিদা থাইসেট এর আগে থাইল্যান্ড সরকারের স্বরাষ্ট্র উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় প্রশাসন ছাড়াও সামাজিক ও মানবিক কাজে দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি, যার জন্য রয়েছে তার বেশ পরিচিতি ও সুনাম।

তার এই নিয়োগকে ইতোমধ্যেই থাইল্যান্ডের নারী নেতৃত্ব এবং ধর্মীয় বৈচিত্র্যের জন্য এক ইতিবাচক বার্তা হিসেবে দেখছে দেশটির বিভিন্ন মহল। মুসলিম জনগোষ্ঠীসহ সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের জায়গায় এটি গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা।

ট্যাগস

আপডেট সময় ০১:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫