ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্ত থেকে বদর উদ্দীন (২৬) নামে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আটক বদর উদ্দীন জীবননগর উপজেলার বেনিপুর গ্রামের স্কুলপাড়ার আব্দুল করিমের ছেলে।

স্থানীয়দের দাবি, বদর উদ্দীন পেশায় গরু ব্যবসায়ী এবং প্রায়ই সীমান্ত এলাকায় যাতায়াত করতেন। ঘটনার দিনও তিনি সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা শূন্যরেখা থেকে তাকে ধরে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকের খবর ছড়িয়ে পড়লে বদরের বাড়িতে গ্রামবাসীর ভিড় জমে যায়।

আটক বদরের পিতা আব্দুল করিম বলেন, আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে গ্রাম থেকে খবর আসে তাকে মেরে ফেলা হয়েছে। তবে পরে জানতে পারি সে জীবিত আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি যেন তাকে দ্রুত ফিরিয়ে আনা হয়। আমার ছেলে পেশায় গরুর ব্যাপারী।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের তারকাটা কাটার চেষ্টা করার সময় বদরউদ্দীনকে বিএসএফ সদস্যরা আটক করে। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাকে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যেই বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং আইনানুগ প্রক্রিয়ায় তাকে ফেরত আনার চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫