ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম-বর্ণের সমন্বয়ে রাজনীতি করে দলটি। এমন মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ জনসংযোগে আছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।

এ সময় দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করারও আহবানও জানান তিনি।

ট্যাগস

আপডেট সময় ১২:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫