ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাদারীপুরে ৯ বস্তা গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন থেকে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে এ অভিযান চালনো হয়। এ সময় নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জিদের (৪২) দখল থেকে ৯টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাদারীপুরে ৯ বস্তা গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০১:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫