ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বিয়ে করলেন সেলেনা গোমেজ

জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে গোমেজ এ খবর জানান।আজ রোববার এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কো ও ৩৩ বছর বয়সী গোমেজের পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।

গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম, ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস ও ম্যারুন ফাইভের মুভস লাইক জগারের মতো হিট গানে যুক্ত ছিলেন।

গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- কাম ডাউন, গুড ফর ইউ, সেম ওলড লাভ এবং কাম অ্যান্ড গেট ইট।

শৈশব থেকেই তিনি আলোচনায় আছেন। প্রথমে শিশুদের অনুষ্ঠান বার্নি অ্যান্ড ফ্রেন্ডসে কাজ করেন, পরে ডিজনি চ্যানেলের উইজারডস অব ওয়েভারলি প্লেস সিরিজে অভিনয়ের মাধ্যমে টিন তারকা হিসেবে পরিচিতি পান।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনেক জনপ্রিয়। তার ইনস্টাগ্রামে রয়েছে ৪১৭ মিলিয়ন ফলোয়ার।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বিয়ে করলেন সেলেনা গোমেজ

আপডেট সময় ১২:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫