ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দাঁ‌ড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি ট্রাক। এ ঘটনায় পিকআপ ভ্যানটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলা‌দিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ দুর্ঘটনায় নিহতের তথ্য নি‌শ্চিত করেছেন।

নিহতরা হলেন— পিকআপের চালক কুষ্টিয়া সদর উপেজেলার বারোখাদা ত্রিমোহনী গ্রামের মৃত মুনসুর আলী মোল্লার ছেলে নাজমুল আলী মোল্লা (৪২) ও হেলপার একই উপজেলার পশ্চিম মৌজমপুর উদিবাড়ি গ্রমের শাহিন শেখের ছেলে কাওছার শেখ হৃদয় (৩০)।

পুলিশ জানায়, গতকাল রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামু‌খী লেনে দাঁড়িয়ে পিকআপ ভ্যানের চাকা পরিবর্তন করছিলেন চালক ও তার সহকারী। এসময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী। আহলাদিপুর হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে যায়। সেখানকার চি‌কিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহলা‌দিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত দু‌ইটি গাড় কু‌ষ্টিয়া থেকে ঢাকার দিকে যা‌চ্ছিল। প‌থিমধ্যে রাজবাড়ীর কল্যাণপু‌রে দুর্ঘটনা ঘটে। নিহ‌তদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দুইটি জব্দ ক‌রা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ১২:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫