ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সেরা অভিনেতা হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার। তিন দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরা। অবশেষে ২০২৫ সালে সেটাও হাত তুলে নিলেন শাহরুখ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শাহরুখের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত স্ত্রী গৌরী খান। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গৌরী লেখেন,‘কি অসাধারণ যাত্রা ছিল তোমার (শাহরুখ খান)। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন।’

এদিকে পুরস্কার গ্রহণ করার জন্য শাহরুখকে মঞ্চে ডাকার সময় তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু।

পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস’। এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত ম্যাসিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখার্জি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সেরা অভিনেতা হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ

আপডেট সময় ১২:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫