ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মহাদেবপুরের ১ টন দেশি মদ ও মদ তৈরির ৫ কেজি উপকরণসহ গ্রেপ্তার ২

মহাদেবপুরের ঘাষিয়ারা গ্রাম থেকে এক টন চোলায় মদ ও মদ তৈরি করার ৫ কেজি উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তোফায়েল ও ললিত নামে ২ যুবককে আটক করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তোফায়েল উপজেলার বিনোদপুর সোনার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ও ললিত ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে।

জানা যায়, চোলাই মদের রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে মহাদেবপুর উপজেলার ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের প্রতিনিয়ত চুলায় মদ তৈরি হয় এবং এগুলো যুব সমাজের মাঝে বিক্রি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ২৪ ড্রাম যার পরিমাণ ১ টন চোলায় মদসহ ৬০০টি বোতল এবং মদ বানানোর উপকরণ (বড়ি) ৫ কেজি উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে চোলায় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মহাদেবপুরের ১ টন দেশি মদ ও মদ তৈরির ৫ কেজি উপকরণসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০২:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫