ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনা সদস্য

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের সদস্য ছিলেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড জানায়, গত বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা চার সেনা সদস্যই ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য ছিলেন এবং দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে, তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।

এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনা ঘটে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনা সদস্য

আপডেট সময় ১২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫