ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঈশ্বরদীর ভাড়া বাসা থেকে রাশিয়ার নাগরিকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হাসপাতালসংলগ্ন জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে মারা গেছেন তিনি।

নিহত ওই রুশ নাগরিকের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি ঈশ্বরদীর পাকশীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘ইএসকেএম’ নামে একটি ঠিকাদারি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর আফজাল হোসেন জানান, কারপোভ ক্রিল ঈশ্বরদী শহরের জিগাতলা এলাকার আনোয়ার হোসেনের বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। শনিবার রাতে পরিবারের সদস্যরা রাশিয়া থেকে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলতে পারেনি। পরে তারা বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান। সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় ক্রিলকে অচেতন অবস্থায় রুমে বিছানায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তদন্ত করে ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই রাশিয়ান নাগরিক ব্রেন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঈশ্বরদীর ভাড়া বাসা থেকে রাশিয়ার নাগরিকের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫